গুলিস্তান দুর্ঘটনা: সেই এএসআই গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১ জানুয়ারী ২০২২, ০৩:৫১

ছবিঃ সংগৃহীত

ঢাকার গুলিস্তানে এক দুর্ঘটনার বাস সরাতে গিয়ে আরেক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে মামলা হওয়ার পর পুলিশের এএসআই এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া জানান, ওই ঘটনায় নিহত রাইসুল কবির তুষারের বাবা কামাল উদ্দিন শুক্রবার সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে শ্রাবণ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়লে একজন পুলিশ সদস্য আহত হন। তখন ওই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

এরপর ওই বাসটি আহাদ পুলিশ বক্সের একজন এএসআই চালিয়ে নিরাপদ স্থানে সরাতে গিয়ে ‘ব্রেক ফেইল’ করে আবারও দুর্ঘটনা ঘটে। তাতে শুকুর মাহমুদ বাবুল (৫৮) ও রাইসুল কবির তুষার (২৫) নামে দুজন নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা