হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি  | ৯ অক্টোবর ২০২১, ০৬:৪২

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর মাইজদীর মাদারল্যান্ড প্রাইভেট লিমিটেড হসপিটালে চিকিৎসা না পেয়ে এক রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।নিহত কামাল উদ্দিন (৫০) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহজাদপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালের দিকে মাদারল্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত কামাল উদ্দিন শুক্রবার ভোর ৫টার দিকে বুকের ব্যাথা নিয়ে মাইজদী মাদারল্যান্ড হসপিটালে ভর্তি হন। নিহতের পরিবার অভিযোগ করেন ভর্তির ৩ ঘন্টা অতিক্রম হলেও তাকে কোন চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়। হসপিটালে ডিউটিরত ডাক্তার ও নার্সরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাংচুর করার চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

মাদারল্যান্ড হসপিটালের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ জাবেদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, নিহত কামাল উদ্দিন হার্টের রোগী ছিলেন। চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার ঘটনা মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি। নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, খবর পেয়ে আমার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব