শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৪

ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন।আজ দুপুরে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা মরিচাপাড়া ও পুরান শ্রীবরদী এলাকায় এই তান্ডব চালায় কুকুরটি। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীবরদী এলাকায় যাকে যেখানে পেয়েছে কামড়িয়েছে ওই কুকুর। আহতরা শ্রীবরদী ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসি জানায়, দুপুরে কালো রংয়ের একটি কুকুর প্রথমে মরিচাপাড়া ও পরে পুরান শ্রীবরদী এলাকায় শিশুসহ ১৫ জনকে কামড়ে আহত করে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা শ্রীবরদীতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে কুকুরের কোন ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই বাইরে থেকে কেনা ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিও বলেন, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৫ জনের চিকিৎসা করা হয়। দুই জনের অবস্থা গুরুতর ছিল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আমাদের এখানে যা চিকিৎসা দেয়ার আমরা তার সবটুকুই চেষ্টা করেছি।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব