পানিতে ডুবে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নড়াইল প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০

ছবিঃ সংগৃহীত

নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী মাওলানা ওলিউল্লাহ আহত হন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়দিয়া-নড়াগাতি সড়কের সীবানন্দপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) ও তার সহযাত্রী বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নাইটগার্ড শওকত (৫৫)। 

স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসল সুইট নিজ প্রাইভেট কারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন। তার দুই সফরসঙ্গীকে টোনা চৌরাস্তা থেকে গাড়িতে তোলেন তিনি। কিছুদূর গাড়ি চালানোর পর চেয়ারম্যান তার বাড়ি ফেরার পথে সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ পাশের খালের পানির নিচে প্রাইভেট কারটি তলিয়ে যায়।

পানিতে ডুবে ইউপি চেয়ারম্যান সুইট ও তার সহযোগী শওকত মারা যান। তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওলিউল্লাহ গাড়ির জানালা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দু’জনের মরদেহ উদ্ধার করেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব