ঘুরতে গিয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮

ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে তিন বন্ধু গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে অপর বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- উপজেলার রশুনিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে হাফিজুর রহমান আকাশ (১৯), ডাকাতিয়াপাড়া গ্রামের মো. মিনু খানের ছেলে ইয়ামিন (১৮) এবং ঢাকা মিরপুরের মো. মোস্তফা সিকদারের ছেলে রায়হান (২০)।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় জনতা ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে দুজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে আরেকজন মারা গেছেন বলে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের