চট্টগ্রামে ৯ জুয়াড়ি গ্রেফতার

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২২:৩৯

সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। 

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত সবাই নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে যা আয় করে রাতে এই জুয়া খেলে তা উড়িয়ে দেয়!

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল মিয়া (৩৫), ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), এলাক মিয়া (৪৩), নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), রাজু মেলকার (৩৪), আব্দুল গণি (৪৫) ও বকুল ইসলাম (২০)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় আগ্রাবাদ ডেবারপাড় একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় এই ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ রিকশা চালক, কেউ ভ্যান চালক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ সবজি বিক্রেতা আর বাকিরা দিনমজুর। তারা সারাদিন যা আয় করে, রাতে এখানে জুয়া খেলে তা উড়ায়। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা