তাবিজে কাজ না হওয়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০৯:৪৮

ছবি : সময় ট্রিবিউন

চট্টগ্রামে তাবিজে কাজ না হওয়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা করেছেন এহসান নামের এক প্রেমিক যুবক । হত্যার পর পুলিশের হাতে আটক হয়ে এহসান নিজেই এ তথ্য দেন।

জানাযায়, এহসান এক মেয়েকে মনেপ্রাণে ভালোবাসতেন। কিন্তু কিছুতেই মন গলানো যাচ্ছিল না তার। উপায় না পেয়ে ছুটে যান কবিরাজের কাছে। কবিরাজি গুণে যদি গলে মন, তাতেই মিলবে প্রশান্তি। এহছানের সমস্যা জেনে ডাবপড়া ও তাবিজ দেন কবিরাজ। এক নয়, একাধিকবার ডাবপড়া-তাবিজ দিলেও কাজ হয়নি কিছুতেই। আর এতেই ক্ষিপ্ত হয়ে কবিরাজ ফাতেমা বেগমকে কুপিয়ে হত্যা করেন।

সোমবার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো তিনজন।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী। আহতরা হলেন- ফাতেমার মেয়ে বৃষ্টি, একই এলাকার মো. খোকনের স্ত্রী রাবেয়া বেগম ও ইফতেখারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

আটক এহসান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মেহেরজান বাপের বাড়ির ইব্রাহীমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদফা ডাবপড়া ও তাবিজে কাজ না হওয়ায় সোমবার সকালে ফাতেমার কাছে ছুটে যান এহসান। এ সময় পড়ানো ডাব কাটতে ফাতেমার কাছ থেকে একটি দা চেয়ে নেন। এর ফাঁকে আগের তাবিজে কাজ হয়নি বলায় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ফাতেমা। আর এতেই ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় ফাতেমার মেয়েসহ আরো দুজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করেন এহসান।

পরে আহত চারজনকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে ফাতেমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এহসান। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব