করোনার টিকা নিয়েও দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি | ৩ জুলাই ২০২১, ০৫:০৮

ছবিঃ সংগৃহীত

করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। এ নিয়ে তিনি দ্বিতীয় বার আক্রান্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ। তিনি জানান, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথম বার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন। তিনি করোনা টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হলেন।

উল্লেখ্য, এমপি জাহির হবিগঞ্জে থাকাকালীন করোনা মোকাবিলায় দলীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণা করেছেন। এ ছাড়া দলীয় কর্মসূচি ছাড়াও তিনি সার্বক্ষণিক বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর