চকসাহাব্দী T10 প্রিমিয়ার লীগ CPL-2024 (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি | ৮ জুন ২০২৪, ১৯:৩৬

ছবিঃ সংগৃহীত
শেরপুরের বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী T-10 প্রিমিয়ার লীগ CPL-2024 (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
৮ জুন (শনিবার) দুপুরে শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার (উন্নয়ন সংঘ) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
এ সময় খেলায় প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাছির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ নং কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
 
এ সময় অনান্যদের মধ্যে উদ্বোধক হিসেবে ছিলেন,১১নং বলাইচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনি, প্রধান মেহমান হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আশরাফুল আলম মিজান, বিশেষ মেহমান হিসেবে ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও ঠিকাদার নূরুল ইসলাম খোকন, সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী (মিলিটারী), প্রভাষক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগ নেতা এস.এম সোহেল তাজ, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম সেতু সহ প্রমুখ।
 
এ সময় খেলায় বলাইরচর সুপার জায়ান্ট ও চরশ্রীপুর ক্রিকেট একাদশ দুইটি দল অংশগ্রহণ করে।
 
খেলায় বলাইরচর সুপার জায়ান্টকে ১০৯ রানে টার্গেট দেয় চরশ্রীপুর ক্রিকেট একাদশ। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলাইরচর সুপার জায়ান্ট ৮ ইউকেট হারিয়েও বিজয়ই হয়।
 
ওই সময় পুরস্কার হিসেবে উপস্থিত অতিথিরা বিজয়ী দলকে একটি বাই সবাইকেল ও রানার আপ দলকে একটি এলইডি টিভি তুলে দেন।
 
এ সময় প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব তার বক্তব্যে দুই দলকে মাদক, জোয়া,ও সন্ত্রাসমুক্ত সমাজ ও জাতি গড়তে খেলার গুরুত্ব নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রাথমিক প্রার্থীতা ঘোষণা দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা