গফরগাঁওয়ে ১০ মিনিটে দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল লুট

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ১৬ মার্চ ২০২৪, ১১:৪৭

সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনের বেলায় দোকানের তালা কেটে নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
 
শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে মৃধাবাড়ী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
 
দোকান মালিক (অব.) পুলিশ সদস্য রতন মিয়া জানান, সকাল আমার কাপড়ের দোকান বন্ধ ছিল। খবর আসে দোকানের তালা কেটে মালামাল লুট হয়েছে। খবর পেয়ে সাথে সাথে দোকানে গিয়ে দেখি দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল কাপড় নিয়ে গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা প্রাইভেটকারে এসে ৫/৭ দেশিয় অস্ত্রের ভয় মাত্র ১০ মিনিটেই দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়। 
 
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর