কটিয়াদীর বনগ্রামে বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কার্যালয়ের উদ্বোধন

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৯ মার্চ ২০২৪, ১৪:৪৪

কটিয়াদীর বনগ্রামে বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কার্যালয়ের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম বাজারে বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যার পর আনুষ্ঠানিক ভাবে বনগ্রাম বাজারে বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের এই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সোহরাব উদ্দিন। এই উপলক্ষে নতুন আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সোহরাব উদ্দিন।
 
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন মিলন। এ সময় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়ন  যুবলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গৌতম কুমার সেন, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান প্রমুখ। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় প্রধান অতিথি বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক সাংগঠনিক গঠনমূলক বক্তব্য প্রদান করেন।
 
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। আলোচনা সভায় দেশ,জাতির, মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর