মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার

আশিকুর রহমান | ৮ মার্চ ২০২৪, ১৯:০২

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার
দীর্ঘদিন পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। 
 
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তথ্যটি নিশ্চিত করেন। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া (রাঙ্গামাটি) এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী আছিয়া বেগম ওরফে আকলিমা এবং একই এলাকার নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম। তারা উভয়ই 
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের সাজাপ্রাপ্ত আসামী।
 
ওসি তানভীর আহমেদ জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আব্দুল গাফ্ফার (পিপিএম-বার) ও সহকারী উপপরিদর্শক দীপক কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাপাড়া এলাকা হতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
তিনি আরও জানান, আসানীদ্বয় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার মাদক মামলার আসামী। অত্র মামলায় ব্রাহ্মনবাড়িয়ার বিজ্ঞ আদালত তাদেরকে যাবজ্জীবন সাজা দেয়। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। পরে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর