তিনদিন ব্যাপী কিশোরগঞ্জে ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৬:৫৩

তিনদিন ব্যাপী কিশোরগঞ্জে ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন
আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত। এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ২০তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করা হয়েছে।
 
উদ্বোধন উপলক্ষ্যে আজ সকালে পৌর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনী যাত্রা শুরু হয়। উদ্বোধন আলোচনা অনুষ্ঠানের শুরুতে বৃন্দ আবৃত্তি ও পরে আলোচনা সভা হয়।
 
এসময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্য সচিব আবুল কাশেম, ভুটানের কবি ছত্রাপাতি, নেপালের কবি রাজেন্দ্র গোরাগাই, ভারতের শিশু সাহিত্যিক স্বপন কুমার রায় উপস্থিত ছিলেন।
 
এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, রাশিয়াসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক কবি, ছড়াকার ও সাহিত্যিকরা উপস্থিত রয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর