নরসিংদীতে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নরসিংদী প্রতিনিধি | ৩ মার্চ ২০২৪, ১৪:২৩

নরসিংদীতে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নরসিংদীতে দৈনিক সময়ের আলো আজকের পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি বাছির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ৭১টিভির প্রতিনিধি মোঃ মোবারক হোসেন,  সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নিবারণ রায়, সাবেক সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিদিন আঃ আওয়াল, দৈনিক আজকের বিনোদন পত্রিকার সহকারী সম্পাদক আশিকুর রহমান,  বাংলা টিভির প্রতিনিধি মোঃ রাসেল মিয়া প্রমুখ।
 
বক্তারা বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি জন্মলগ্ন থেকেই দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের পাশাপাশি স্বাস্থ্য, বিনোদন, ক্রীড়া, ক্যাম্পাসসহ বিভিন্ন পাতায় তারুণ্যকে জাগানোর দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও ধারাবাহিকতা রক্ষা করে পাঠক হৃদয়ে আরও দৃঢ় স্থান দখল করবে।
 
এসময় গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
 
পরে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কাটা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর