স্বামীসহ নিজের গায়ে আগুন দেওয়া সেই দগ্ধ স্ত্রীর মৃত্যু 

আশিকুর রহমান | ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৪০

স্বামীসহ নিজের গায়ে আগুন দেওয়া সেই দগ্ধ স্ত্রীর মৃত্যু 
নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ায় স্বামীসহ স্ত্রীকে নিজে পেট্রোল ঢেলে আগুন দেওয়া সেই দগ্ধ নারী চিকিৎসক লতা আক্তার রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় প্রাক্তন স্বামী খলিলুর রহমানও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 
চিকিৎসক লতা আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন তার স্বজনরা।
 
উল্লেখ্য, গত রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে ওই নারীর ঘর থেকে অগ্নিদগ্ধ তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে অগ্নিদগ্ধ ওই নারী চিকিৎসা নেন।
 
ভুক্তভোগী লতা আক্তার (৩২)জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ব্রাহ্মনেরটেক গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি ঢাকা গুলশান এলাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। 
 
অপর দিকে প্রাক্তন স্বামী খলিলুর রহমান(৪০)গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী বেপারীর ছেলে।
 
মরজাল ইউপি সদস্য তুহিন ভূঁইয়া বলেন, লতার পরিবারের মাধ্যমে জানতে পারলাম আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 
রায়পুরা থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, খবর পেলাম লতা ঢাকায় চিকিৎসাীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর লতার পরিবারের পক্ষ থেকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছিলো। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর