শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

কিশোরগঞ্জে হাসপাতালের অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন

আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৫০

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, রোগী হয়রানী এবং দালাল চক্রের বিরুদ্ধে সর্বস্তরের জনতার ব্যানারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সামাজিক সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রদীপ কুমার বর্মন। সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রদীপ কুমার বর্মন বলেন, কিশোরগঞ্জবাসীর স্বপ্ন ছিল এ হাসপাতালে সাধারণ মানুষ সেবা পাবে। কিন্তু দালাল চক্রের দৌরাত্বে সাধারণ মানুষ দিশেহারা সবসময় হয়রানির শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দালাল চক্রের জন্য চিকিৎসা নিতে এসে প্রায়ই হয়রানির শিকার হয়। প্রদীপ কুমার বর্মন স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

তিনি বলেন, অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সাধারণ জনগণকে নিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগী রোগী বলেন, চিকিৎসার নামে আমিও দালাল চক্রের কবলে পড়েছি।

মানবন্ধনে বক্তব্য রাখেন, সমাজকর্মী ছাত্র পলাশ আহম্মেদ, কালের নতুন সংবাদের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সমাজকর্মী রাজীব চন্দ্র সরকার প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর