ট্রেন থেকে নেমে প্রস্রাব করতে গেল যাত্রী, ছিনতাইকারির ছুরিকাঘাতে গেল প্রাণ

ময়মনসিংহ প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৬

ট্রেন থেকে নেমে প্রস্রাব করতে গেল যাত্রী, ছিনতাইকারির ছুরিকাঘাতে গেল প্রাণ
ময়মনসিংহে ছিনতাইকারির ছুরিকাঘাতে গোপাল পাল (৩৫) নামে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে।
 
নিহত গোপাল পাল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।
 
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, সন্ধ্যার পর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত গোপাল পালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে দাড়ায়। ট্রেনটি দাড়ালে ওই যাত্রী থেকে নেমে রেলস্টেশনের একেবারে অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে প্রস্রাব করতে বসেন। এসময় ছিনতাইকারি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ওসি জাহাঙ্গীর আলম আরও বলেন, মরদেহ মর্গে আছে। ছিনতাকারিদের ধরতে অভিযানে আছি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর