রাঙ্গাবালীর আ’লীগ নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতার  সংবাদ সম্মেলন

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৬

রাঙ্গাবালীর আ’লীগ নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতার  সংবাদ সম্মেলন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে জনসংযোগে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপকমিটির সদস্য বাশেদ সরকার। 
 
১৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে বাশেদ সরকার লিখিত বক্তব্য পাঠ করেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন আর সেই লক্ষ্যেই গত ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় বড়বাইশদিয়া ইউনিয়নের বাহের চর এলাকায় জনসংযোগ করতে বের হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খানের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমার সমর্থকদের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন হুমকি ধামকি দেন তারা। এসময় মামুন খানের সন্ত্রাসীদের হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে কলাপাড়া ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এবিষয়ে অভিযোগ দিতে গেলে আভিযোগ নেননি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন।
 
তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খান রাঙ্গাবালীতে একক আধিপত্য কায়েম করার জন্য দলের সিনিয়র নেতা থেকে সবার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। যার প্রতিবাদও কেউ করতে পারছে না আর প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়। মামুন খান একদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যদিকে সদর ইউনিয়নের চেয়ারম্যান। সামনে উপজেলা পরিষদের নির্বাচন সেখানেও তিনি প্রার্থী হতে মরিয়া হয়ে উঠেছে। তাই এলাকায় আমার জনপ্রিয়তা দেখে হামলা চালায় মামুন ও তার সন্ত্রাসীরা।
 
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বড়বাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন ফরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জুরান খন্দকার।
 
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারন হামলার ঘটনাস্থানে আমি ছিলাম না এবং কে বা কারা বাশেদ সরকারের উপর হামলা করেছে তা আমি জানিনা।
 
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি হেলাল উদ্দিন জানান, বাশেদ সরকার থানায় এসেছিলো কিন্তুু কোন লিখিত অভিযোগ দেননি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা