বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে মোটরসাইকেল চুরি করতেন তারা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:০৬

বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে মোটরসাইকেল চুরি করতেন তারা
ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর শহিদুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), রমজান আলীর ছেলে পিয়াল হাসান (২৫), আজিজুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার সাইদ মিয়ার ছেলে মুসা মিয়া (৩৫)।
 
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার সিড়ির চালা কাইয়াপাড়া এবং ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, চোর চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে মোটরসাইকেল চুরি করে আসছিল। গ্রেফতারকৃত চারজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর