আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে আগুনে পুড়ে কয়লা পাঁচ বছরের শিশু

সাভার  প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৪

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে আগুনে পুড়ে কয়লা পাঁচ বছরের শিশু
সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে সাকিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভারের আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে।
 
নিহত সাকিব আশুলিয়ার পানধোয়া এলাকার দিনমজুর নিজামউদ্দিনের ছেলে।
 
এ ব্যাপারে জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার সায়েম বলেন, শিশুটির বাবা দিনমজুর ও মা আশে পাশের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সকালে তারা সন্তানকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বের হন। বেলা ১২টার দিকে ওই ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট এসে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শিশুটি আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লা হয়ে যায়।
 
তিনি আরও বলেন, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
 
আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করেছে। ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। লাশের কিছু অংশ পাওয়া গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর