মাদারীপুরের ডাসারে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধার

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৪৩

প্রতীকী  ছবি
মাদারীপুরের ডাসারে ১০ বছরের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে মুরগির ফার্মে নিয়ে মোঃ ইউনুস বেপারী (৬৫) বছরের বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  আজ ০৭-০২-২০২৪ ইং তারিখ  বুধবার সকাল আট ঘটিকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গেলে ধর্ষণের চেষ্টাকারী লম্পট ইউনুস বেপারী দৌড়ে পালিয়ে যায়। 
 
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের ১০ বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তার মা লুডুস ও ডিম আনার জন্য বাড়ির পাশে দোকান পাঠায়। 
দোকান থেকে বাড়ি আসার পথে লম্পট ইউনুস বেপারী রাস্তার পাশে থাকা তার মুরগির ফার্মে  নিয়ে ধর্ষনের চেষ্টা করলে, ওই ছাত্রী জোরে চিৎকার করলে,তাকে ছেড়ে দেয়। আতন্কে ও ভয়ে দৌড়ে বাড়িতে গেলে শিশু ছাত্রীর মা জিজ্ঞেস করলে, ঘটনাটি ওর মাকে জানান।  মুহূর্তের মধ্যে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। 
খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থানে গেলে ধর্ষণের চেষ্টাকারি লম্পট ইউনুস বেপারী দৌড়ে পালিয়ে যায়। 
সে বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের মৃত্যু গনি বেপারীর ছেলে। 
 
ভুক্তভোগীর পিতা-মাতা বলেন, দোকান থেকে আসার পথে ইউনুস বেপারী আমার ছোট শিশু মেয়েকে জোর মুরগির ফার্মে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
ওর কঠোর বিচার চাই, আমরা মামলা করবো।
 
স্কুল শিক্ষক নুরে আলম শরিফ বলেন, ও আমার স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। খুব ভাল ছাত্রী। এ ঘটনা মেনে নিতে পারছি না, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 
এ ব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, মামলা প্রকৃয়াধীন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব