কটিয়াদীতে তানিয়া সুলতানা হ্যাপীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৫৯

কটিয়াদীতে তানিয়া সুলতানা হ্যাপীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
 
দেশে চলমান শৈত্য প্রবাহের মাঝে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নিজ এলাকার অসহায় দুস্থ শারীরিক প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী ।
 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বনগ্রাম ইউনিয়নের নিজ বাড়ির আঙ্গিনায় শতাধিক অসহায় নারী ও পুরুষদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন। শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা শেখ দিলদার, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সাবেক মহিলা মেম্বার মাহমুদা বেগম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
 
শীত বস্ত্র বিতরণ কালে বাংলাদেশ  যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান খোরশিদ উদ্দিনের  সুযোগ্য কন্যা মানবিক মহিলা নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী বলেন অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের দূর্ভোগ, শীতার্তদের কষ্ট লাঘবে বর্তমান সরকারের নানা উদ্যোগের পাশাপাশি আমি  আমার ব্যক্তিগত উদ্যোগে আজ অসহায় নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
 
এ সময় তিনি তার বক্তব্যে এলাকার অসহায় দুস্থ শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষদের কে এ ধরনের সাহায্যের  জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব