ভালুকায় মা'কে গালাগালি, প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৯ জানুয়ারী ২০২৪, ১৯:২৩

প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের দা'র কুপে আহত ছোট ভাই কৌশিক আহমেদ (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনার পর থেকে বড় ভাই কাউসার আহমেদ (৪০) পলাতক রয়েছেন।
 
সোমবার (২৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
এর আগে গত ২১ জানুয়ারী সকাল ১০ টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৌশিক আহমেদ ওই এলাকার আলী আহমেদ'র ছেলে। আসামী কাউসার আহমেদ নিহতের বড় ভাই।
 
ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বড় ভাই কাউমার আহমেদ ও ছোট ভাই কৌশিক আহমেদ এক সাথে ফিসারি এবং ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। ঘটনার সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বড় কাউসার আহমেদ তার মা কুলসুম বেগম গালাগালি করেন। এসময় ছোট কৌশিক আহমেদ প্রতিবাদ করেন। এই নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই কাউসার দা দিয়ে ছোট ভাই কৌশিকের ডান পা'য়ে হাটুর উপরে কুপ দেয়। এতে কৌশিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কৌশিক আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তিন আগে ছুটি নিয়ে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যায়। গতকাল রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন কৌশিক আহমেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় মারা যায়।
 
এসআই কাজল হোসেন বলেন, এই ঘটনায় গত ২২ জানুয়ারী নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ভালুকা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা