নালিতাবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৮ জানুয়ারী ২০২৪, ১৭:১৮

নালিতাবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী ও খলচান্দা গ্রামের ১২০ জন শীতার্ত মানুষ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন।

রোববার (২৮ জানুয়ারী) সকালে নালিতাবাড়ী বন্ধুসভার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী সাধু সেন্ট লিও স্কুল ও খলচন্দা গ্রামের কোচপাড়া কালি মন্দির মাঠে ছয়টি গ্রামের ১২০ জন অসহায় ও শীতাত বয়স্ক নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে যারা আসতে পারেননি, তাদের বাড়িতে কম্বল পৌঁছেও দেন বন্ধুসভার সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বন্দনা চাম্বুগং, কোচপাড়া গ্রামের প্রধান রমেশ চন্দ্র কোচ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, খলচান্দা গ্রামের শিক্ষক পরিমল কোচ, নালিতাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা সদস্য বিপ্লব দে কেটু, বন্ধুসভার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র রায়, বন্ধুসভার সাবেক সভাপতি আইনজীবী ইয়াসমিন আক্তার, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ সাহাসহ বন্ধুসভার সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের