কালিয়াকৈরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | ৬ জানুয়ারী ২০২৪, ১৫:২১

কালিয়াকৈরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন
গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 
 
শনিবার (৬ ডিসেম্বর) মাঝরাতে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের বাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
 
নির্বাচন বোদ্ধাদের ধারনা জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আতংক সৃষ্টির জন্য এটি একটি অপকৌশল হতে পারে।
 
ওই বিদ্যালয়টি গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়নের বাশতলী ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। 
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেইটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। 
 
বাশতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমি রোজ সকালে হাটতে বের হই। সকালে এসে দেখি গেটের তালা ভাঙা দেখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি ভেতরে সব পুড়ে গেছে, ধোয়া উড়ছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভান। 
 
এদিকে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। 
 
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষটি নিশ্চিত করে বলেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব