নওগাঁয় নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৩ জানুয়ারী ২০২৪, ১৮:৩৯

নওগাঁয় নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী একটি দল এ বস্তুটি উদ্ধার করে।
 
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে লাল কসটেপে মোড়ানো অবিস্ফরিত অবস্থায় ককটেল সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  
 
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন বলেন, সকাল ১১ টার দিকে নির্বাচন অফিসের সামনে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন,  (মহাদেবপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আহসানুজ্জামান, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেন। খবর পেয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এর নেতৃত্বে র‌্যাবের একটি বোমা নিস্ক্রিয়কারী দল বিকেল ৩ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফরিত ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করে। 
এ ব্যাপারে র‌্যাব-৫, এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে। তবে র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন নাশকতামূলক তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা