ডামি নিবার্চন বাতিল ও বিচার বিভাগের নিরপেক্ষতার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২ জানুয়ারী ২০২৪, ১৮:৫৩

ডামি নিবার্চন বাতিল ও বিচার বিভাগের নিরপেক্ষতার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন
আগামী ৭ জানুয়ারি ডামি নিবার্চন বাতিল, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূনঃ প্রতিষ্ঠার দাবিতে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত নওগাঁ জেলা জজ কোর্ট চত্ত্বর ও নওগাঁ জেলা প্রশাসক এর কাযার্লয়ের সামনে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ULF) ও নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কমসৃচী পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
 
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ বিগত দু'টি প্রহসন মূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই।একক কোন নির্বাচন আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তৃতীয় বারের মতো দেশে একটি ডামি, একদলীয়, তামাশা, ভাগবাটোয়ারা ও প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। ভোটাধিকার গণতন্ত্র, আইনের শাসন এবং বিচার বিভাগে নিরপেক্ষতা ও স্বাধীনতার জন্য রাজপথে জনগণের পক্ষে আন্দোলনরত সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অসহযোগ আন্দোলনের সঙ্গে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট একাত্মতা প্রকাশ করছে। লুন্ঠিত ভোটাধিকার, গনতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট সহ দেশের সকল আদালত বর্জন করা হয়েছে।
 
এসময় তারা "এক দফা, এক দাবি শেখ হাসিনা কবে যাবি। শেখ  হাসিনার গদিতে  আগুন দাও এক সাথে" বলে স্লোগান দিতে থাকে।
 
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ সারোয়ার জাহান, নির্বাহী সদস্য এ্যাডভোকেট শাহ আলম, এ্যাডভোকেট জাকারিয়া, অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী, এডভোকেট রফিকুল আলম প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা