কোমলমতি শিশুরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত : বিভাগীয় কমিশনার 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ১ জানুয়ারী ২০২৪, ১৮:২৭

কোমলমতি শিশুরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত : বিভাগীয় কমিশনার 
বেলুন উড়িয়ে এবং শিশু শিক্ষার্থীকে কোলে নিয়ে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
 
সোমবার (১ জানুয়ারী) সকালে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর বই বিতরণ উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ বছর জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৬ লাখ ৯২ হাজার ৩০০ শিক্ষার্থীর মাঝে শতভাগ ৩৫ লাখ ৮১ হাজার ৮৪০টি বই বিতরণ করা হচ্ছে। তবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ শিক্ষার্থীর মাঝে চাহিদার ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩ টি বইয়ের মধ্যে ৫১ লাখ ২ হাজার ৮৬৫টি বই পাওয়া গেছে। বাকী বইগুলো এ মাসেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন বলেন, এ বছর জেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ জন। মোট বইয়ের চাহিদা ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩ টি। এর মাঝে পেয়েছি ৫১ লাখ ২ হাজার ৮৬৫ টি বই পেয়েছি। যা মোট চাহিদার ৭০ শতাংশ।
 
তিনি আরও বলেন, গত বারের চেয়ে এবার অনেক বেশি বই আমরা হাতে পেয়েছি। বাকি ৩০ শতাংশ বই জানুয়ারী মাসের মাঝে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে।
 
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, কোমলমতি শিশুরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত। সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে অনেক সহায়ক হচ্ছে। শিশুদেরকে উৎসাহিত করা হচ্ছে নতুন বই হাতে পেয়ে পড়াশোনায় মনযোগি হওয়ার জন্য।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব