দুর্গাপুরে নানা আয়োজনে বড় দিন পালিত

রাজেশ গৌড় | ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪

দুর্গাপুরে নানা আয়োজনে বড় দিন পালিত
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রতিটি গীর্জাগুলো ফুল, রঙ্গিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে মনোরম সাজে। যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব, কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
 
  দুর্গাপুর উপজেলার পৌর শহরের বিরিশিরি ব্যাপ্টিষ্ট মাতৃ মন্ডলী গীর্জাতে সোমবার সকাল থেকেই দেখা গেছে উৎসবের আমেজ।  এ দিন উপভোগ করতে সকল ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল গীর্জা চত্বর।  ধর্মীয় সকল রীতি নীতি মেনে ফাদার রেভারেন্ড আশীষ রেমার পরিচালনায় উৎসবে যোগদেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।ঈশ্বরের কাছে দেশ ও দেশের সকল জাতির শান্তি কামনায় প্রর্থানা করা হয়।
 
এছাড়াও উপজেলার বিজয়পুর, ফারাংপাড়া, লক্ষীপুর বারোমারিসহ ছোট বড়, ব্যাক্তিগত প্রায় ৭১ টি গীর্জায় এ উৎসব পালিত হচ্ছে।
 
 বড় দিন উপলক্ষে গীর্জাগুলোতে  কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে জানান দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা