পেঁয়াজের দাম বেশি রাখায় আশুগঞ্জে ছয় দোকানীকে অর্থদন্ড

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৫

পেঁয়াজের দাম বেশি রাখায় আশুগঞ্জে ছয় দোকানীকে অর্থদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার খবরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ছয় দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় আশুগঞ্জ বাজার ও রেলগেইট এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন। অভিযানে আশুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ছয় দোকানিকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন জানান, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পণ্য তালিকা সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। সকল ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের