দুর্গাপুরে ৫ নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান 

রাজেশ গৌড় | ৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬

দুর্গাপুরে ৫ নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান 
বেগম রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে  শনিবার দুপুরে বর্ণাঢ্য র‍্যালী, মানববন্ধন ও  আলোচনা সভা হয়। 
 
 উপজেলা পরিষদ হলরুমে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার। অন্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার মাকসুদা আক্তার রিমি, প্রাণী সম্পাদ কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, ওসি উত্তম চন্দ্র দেব, প্যালেন মেয়র নুরল আকরাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।
 
আলোচনা শেষে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে কুল্লাগড়া  গ্রামের নিশা রানী সাহাকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী কানিয়াইল গ্রামের সুরভি মান্দা, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী  তেরীবাজার এলাকার মোছা: আছমা আক্তার , সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় কুল্লাগড়া গ্রামের মুশির্দা আকন্দ ও সফল জননী হিসেবে দক্ষিন ভবানীপুর গ্রামের  আয়েশা আক্তারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা