সওজ‘কে খুঁশি রাখতে কোর্ট নির্মান করে দিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান 

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি  | ৫ ডিসেম্বর ২০২৩, ২২:০৩

সওজ‘কে খুঁশি রাখতে কোর্ট নির্মান করে দিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান 

মানিকগঞ্জ সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীদেরকে ব্যাডমিন্টন কোর্ট করে দিলেন এনডিই নামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

 
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে এনডিই নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বরঙ্গাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কাজ চলমান রয়েছে। সেই সুবাদেই কর্মকর্তা ও কর্মচারীদেরকে খুশি রাখতে মানিকগঞ্জ সওজ জেলা অফিসের আঙ্গিনায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করে দিলেন বেসরকারি এই ঠিকাদারি প্রতিষ্ঠান। 
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথের মানিকগঞ্জ কার্যালয়ে মুল ফটকের প্রবেশের ডান পাশে এনডিই প্রতিষ্ঠানের মিক্সার মেশিন দিয়ে আরসিসি ঢালাই করে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হচ্ছে। কাজটির তদারকি করছেন সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন।
 
বিষয়টি নিয়ে এনডিই‘র মিক্সার মেশিনের কর্মচারীরা বলেন, আমরা এনডিই'র কাজ করি, কোম্পানি থেকে আমাদের পাঠিয়েছে এই অফিসের স্যারেদের নির্দেশে এখানে ব্যাডমিন্টন কোর্টের আরসিসি ঢালাই কাজ করছি।
 
কাজ চলমান অবস্থায় সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, আমাদের বক্তব্য দেয়ার কোনো নিয়ম নাই । আপনি স্যারের সাথে কথা বলেন ।
 
এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আব্দুল কাদের জিলানী বলেন, ‘’ভাই আমি এর ওর কাছ থেকে চেয়ে নিয়ে আমার অফিসের কর্মচারীদের জন্য ব্যাড-মিন্টন কোর্টের আরসিসি ঢালাইয়ের কাজটা করছি। আপনারা বিষয়টা মানবতার দৃষ্টিতে দেখেন’’।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব