ডাসারে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের দোয়া অনুষ্ঠিত হয়

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬

ডাসারে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের দোয়া অনুষ্ঠিত হয়
মাদারীপুর (কালকিনি, ডাসার, সদর একাংশ) উন্নয়নের রূপকার। ডাসার উপজেলা গঠনের জনক, বিশিষ্ট সমাজসেবক, বাংলার বিদ্যার সাগর খ্যাত শিক্ষা অনুরাগী,সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এর ফাতেহা শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৪ ডিসেম্বর) বাদ যোহর ডাসার উপজেলা জামে মসজিদ-ই-নূর প্রাঙ্গণে প্রয়াত আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন এর স্মরণে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু ,খ্রিষ্টান,বৈদ্যসহ অন্যরা উপস্থিত হন।
 
মরহুম সৈয়দ আবুল হোসেনের ভাতিজা সৈয়দ নুরুজ্জামান বাবু জানান, আমার চাচা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন গত ২৫ অক্টোবর ইন্তেকাল করেছেন। আজ তাঁর চল্লিশা। আজকে আমরা তাঁর স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করছি।
 
আবুল হোসেনের ছোট ভাই সৈয়দ আবুল হাসান বলেন, আজকে আমার মেঝ ভাইয়ের ফাতেহা শরীফ। মেঝ ভাইয়ের সম্পর্কে কিছু বলার নেই আমাদের চাইতে আপনারা ভালো জানেন। আমার ভাইয়ের সম্পর্কে কিছু বলার নাই। আপনারা সবাই মেঝ ভাইয়ের জন্য দোয়া করবেন।
 
দোয়া শেষে উপস্থিতি সকলের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। খাবারের প্যাকেটে তাঁর কন্যাদ্বয় সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন এর লেখা একটি চিঠির খাম ছিল, তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ও 
 আমরা “সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন” গঠনের পরিকল্পনা করেছি। আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আব্বুর প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসায় আমরা আস্থাশীল। আপনাদের সকলের সাহায্য, সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে আমরা তাঁর কৃতিকে বাঁচিয়ে রাখতে পারব ইনশাআল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর