আচরণবিধি ভাঙ্গলেন জাপার এমপি প্রার্থী

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২৩, ২০:১০

আচরণবিধি ভাঙ্গলেন জাপার এমপি প্রার্থী
ঢাকা-১৯ আসন সাভারে মনোয়নপত্র জমা দিতে এসে স্লোগান আর শোডাউন করে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে উঠেছে জাতীয় পার্টির এমপি প্রার্থীর বিরুদ্ধে।
 
বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাভার উপজেলা চত্ত্বরে লাঙ্গল প্রতীক নিয়ে মিছিল করেন তিনি।
এসময় প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে সাভার উপজেলা চত্ত্বরে প্রবেশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ। 
 
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে ফটকের সামনে হ্যান্ডমাইকে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘণ না করার বিষয়ে সতর্ক করেন জাতীয় পার্টির ওই নেতা।
 
এসময় জাতীয় পার্টির এমপি প্রার্থী বাহাদুর ইমতিয়াজ বলেন, ভাইয়েরা আমার অনেক কষ্ট করে আপনারা মিছিল নিয়ে আসছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। যেহেতু নির্বাচনী আচরণবিধি আছে, তাই কোন ভাবে তা লঙ্ঘণ করা যাবে না। আমার সাথে ৫-৬ জনের বেশি উপরে যাবেন না। আপনারা সবাই বাইরে থেকে স্লোগান দেন। আমি মনোনয়ন জমা দিয়ে এসে আবার আপনাদের সাথে যোগদান করব।
 
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলার সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, আমরা এটা থামায় দিয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ এবং ইনকোয়েরি হবে। অভিযোগ আসলে আমরা এটার বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা