নওগাঁয় পাকা রাস্তার পার্শ্ব থেকে যুবতীর মরদেহ উদ্ধার 

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৮ নভেম্বর ২০২৩, ১৯:৫২

ফাইল ছবি
নওগাঁয় পাকা রাস্তার পার্শ্বে  থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে নওগাঁ জেলা সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর বেড়ী বাধের পাকা রাস্তার পার্শ্বে যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান লোকজন।
 
পরে পুলিশকে জানালে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে দুপুরে মৃতদেহটি উদ্ধার পূর্বক নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
 
উদ্ধারকৃত মৃতদেহটি ( যুবতী) হলেন, নওগাঁর পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকাল এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর মেয়ে রিংকু (১৯)। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলা সদর উপজেলার তিলকপুর ইউপির নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের পাশ দিয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর বেড়ী বাধের উপরে পাকা রাস্তার ধারে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান লোকজন। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শত শত লোকজন মৃতদেহটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান।
 
ধর্ষণের পর যুবতীকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যান অজ্ঞাত দূর্বৃত্তরা। পরে নওগাঁ সদর মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে সাথে সাথেই নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন মৃতদেহটি।
 
যুবতীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাঃ ফয়সাল বিন আহসান জানান, স্থানীয়রা খবর দেওয়ার পরই দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সেখানে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব