তারাকান্দায় গ্রেফতার আতঙ্কে বসতঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি | ২৭ নভেম্বর ২০২৩, ১৮:০৯

ফাইল ছবি
ময়মনসিংহের তারাকান্দায় গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকছেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনরাত পুলিশের অভিযান ও বাড়ি-বাড়ি তল্লাশি অব্যাহত থাকায় নেতাকর্মীরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।
 
এদিকে পুলিশের হাত থেকে সমর্থকরাও রেহাই পাচ্ছেন না। গত ২৮শে অক্টোবর থেকে বিএনপি’র অবরোধ, হরতাল কর্মসূচি শুরু থেকে তারাকান্দা থানায় পৃথক ২টি মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত  শতাধিক আসামি করে তারাকান্দা থানা পুলিশ মামলা করে। এসব মামলায় পুলিশ ২০ থেকে ২৫ জন বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করেছেন।
 
এ ছাড়াও পুলিশ গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়ি-বাড়ি অভিযান চালাচ্ছে বলে বিএনপি’র ময়মনসিংহ (উত্তর) জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানিয়েছেন।
 
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জিল্লুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডে ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ কোনো মানুষকে গ্রেফতার করা হচ্ছে না।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব