নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী শোভাযাত্রা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ১৯:০৩

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী শোভাযাত্রা
নতুন প্রজন্মের প্রতিটি ভোট হোক মুক্তিযুদ্ধের পক্ষের, হাতুড়ি মার্কার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন এমন স্লোগানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ীতে নির্বাচনী শোভাযাত্রা করেছে ১৪ দল সমর্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে নালিতাবাড়ীর উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজার ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে নৌকা মার্কার সর্মথনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
 
ওই শোভাযাত্রায় অংশগ্রহন করেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার শাখার সদস্য হুমায়ুন কবির মুজিব, আব্দুল কাদির, উম্মে কুলসুম, খালেদা বেগম, কাজলী বেগম, আলমাছ শেখ, আব্দুস সোবহান ও জেলা যুবমৈত্রির আহবায়ক রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
 
শোভাযাত্রা বহরের নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাস ও মিনি ট্রাকযোগে নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়ন, রুপনারায়নকুড়া ইউনিয়ন যোগানীয়া ও বাঘবের ইউনিয়ন পরিভ্রমন করেন।
 
পরে ওই নির্বাচনী শোভাযাত্রাটি নকলা উপজেলার উরফা ইউনিয়ন, পাঠাকাটা ইউনিয়ন, নকলা সদর ইউনিয়ন ও বারমাইস্যা এলাকা প্ররিভ্রমন করে আবার নালিতাবাড়ী কার্যালয়ে এসে শেষ হয়।
 
এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৪ দলের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীর জয়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব