মহাসড়ক বন্ধ করে যাত্রীবাহী বাসে মাছ পরিবহন, সীমাহীন ভোগান্তিতে পর্যটক

আল-আমিন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ১৩ নভেম্বর ২০২৩, ২২:০১

মহাসড়ক বন্ধ করে যাত্রীবাহী বাসে মাছ পরিবহন, সীমাহীন ভোগান্তিতে পর্যটক
পটুয়াখালীর সমুদ্রকন্যা কুয়াকাটা। যেখানে প্রতিবছর দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটক এর সমাগম হয় সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। শীতের শুরুতেই পর্যটকদের আগমন ঘটতে শুরু করেছে কুয়াকাটায়। তবে সড়কে যাতায়াতে যানজট ভোগান্তিতে অতিষ্ঠ পর্যটক। 
 
সারোজমিনে দেখা যায়, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আলিপুর থ্রি পয়েন্ট এলাকা ও মহিপুরের বাস স্ট্যান্ড এলাকায় সড়কগুলোতে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলেছে। মহাসড়কে গাড়ি থামিয়ে যাত্রীবাহী বাসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নেয়া হচ্ছে মাছ এতে করে ভোগান্তি পোহাতে  হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকদের। 
 
বিকেল থেকেই সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে লেগে থাকে যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে কোন ভূমিকাই নাই প্রশাসনের। মনগড়া নিয়মেই চলছে সড়কের যানবাহনগুলো। 
 
ঢাকা থেকে স্ব-পরিবারে  ঘুরতে আসা মিনহাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, কুয়াকাটা থেকে গাড়ি ছেড়ে আলিপুরে প্রায় ৩০মিনিট গাড়ি থামিয়ে তারা মাছ তুলছে, ওখান থেকে এসে আবার একই কান্ড মহিপুরে এসে প্রায় ৪০ মিনিটের মত গাড়ি থামিয়ে তারা মাছ নিচ্ছে। প্রতিবাদ করলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। 
 
নবীনগর থেকে আগত পর্যটক সিয়াম বলেন, মাছ টানার জন্য তো ট্রাক রয়েছে। তারা যাত্রীবাহী বাসে মাছ নিচ্ছে মাছের পানি আমাদের গায়ে পড়ছে, আজ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অন্যদিকে আমাদের সময় নষ্ট হচ্ছে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান মহাসড়কের রাস্তা বন্ধ করে কেউ যানজট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর