দিনে বাসের হেলপার, রাতে ছিনতাইকারী

ফরিদপুরের ভাঙ্গায় ছদ্মবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৮ নভেম্বর ২০২৩, ১৯:৩৫

ফরিদপুরের ভাঙ্গায় ছদ্মবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার 
দিনের বেলা কেউ বাসের হেলপার,কেউ শ্রমিক,কেউ মাছ ধরার কাজ করতো। রাতে হয়ে উঠতো ভয়ংকর অপরাধী চক্রের সক্রিয় সদস্য।  এমনই ঘটনা হরহামেশাই ঘটতো ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায়।  ভাঙ্গা থানা পুলিশ এমন ছদ্মবেশী  ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। 
 
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর  এলাকায় বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা  হয়। এ সময় তাদের নিকট থেকে লুণ্ঠিত মালামাল  সহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারাল চাকু  উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই এলাকার আব্বাস আলীর ছেলে জসিম শেখ(২৫)এবং হারুন মাতুব্বরের ছেলে পাপ্পু মাতুব্বর( ২৭)। 
 
বুধবার ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,দীর্ঘদিন যাবৎ একটি অপরাধী চক্র দিনের বেলা বাসের হেলপার, শ্রমিক সেজে রাতের বেলা ভয়ংকর ছিনতাই কাজে জড়িত ছিল। ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব