ঢাকা থেকে এসে ফরিদপুরে ডাকাতি 

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৮

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার
ঢাকা থেকে এসে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করতো তারা। এমন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মালামাল উদ্ধার করা হয়।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মো: শাহজাহান।

পুলিশ সুপার মো: শাহজাহান জানান, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টার টেক গ্রামস্থ গ্রীন ভেলী টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), মোঃ সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও মো: আলী হাওলাদার (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়। তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৪টি এলইডি টিভি ও ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ডাকাতি করার সময় তারা মোবাইল ফোন ব্যবহার করতো না। তারা ইন্টারনেটের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে নিজেদের সাথে যোগাযোগ করতো, একারনে তাদের অবস্থান নিশ্চিত করা যেত না। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর