মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের পূজা মন্ডপ পরিদর্শন

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২৩, ১০:৫৯

মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের পূজা মন্ডপ পরিদর্শন

মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বণ, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার ৷

 
রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার বুড়িরডাঙ্গা, পৌর কেন্দ্রীয় পুজা মন্দির, হলদিবুনিয়া বালুর মোড়, মিঠাখালি,  সুন্দরবন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মালম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ৷ 
 
উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা ধর্ম মতের মানুষ মিলেমিশে বসবাস করেন ৷ ধর্ম যার যার, উৎসব সকলের৷ বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির আর নেই ৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। পরিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহবান জানান উপমন্ত্রী হাবিবুন নাহার।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ'লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজুমদার সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব