ভৈরবে নিখোঁজের ৬ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুলাই ২০২৩, ১৮:২০

সংগৃহীত ছবি

ভৈরবে নিখোঁজের ৬ দিন পর হেলিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। নিহত হেলিম উপজেলার কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদির রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রাম এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে ভৈরব নৌ- থানা পুলিশ। নিহতের ভাইয়ের অভিযোগ পাওনা টাকা দাবি করায় দুই দালাল তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে।

নিহতের ভাই সেলিম মিয়া বলেন, এলাকার দালাল আলমগীর ও জাহাঙ্গীর আমাকে ইতালি পাঠানোর কথা বলে গত এপ্রিল মাসে সাড়ে ৬ লাখ টাকা নেয়। পরে তারা আমাকে লিবিয়া পাঠালেও আমি সেদেশ থেকে ফেরত আসি। দেশে এসে আমি তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে। এই ঘটনায় ৯ জুলাই দুই দালাল আলমগীর ও জাহাঙ্গীর আমার ভাইকে মোবাইল ফোনে ডেকে নেয়ার পর থেকে নিখোঁজ ছিল। আমার ভাই হেলিম প্রতিবন্ধি ছিল, তার একটি হাত নেই। এবিষয়ে ঘটনার দিন আমি ভৈরব থানায় একটি জিডি করেছি। জিডি করার ছয়দিন পর আজ তার মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে। তার অভিযোগ দালালরা আমার ভাইকে হত্যা করে পানিতে ফেলে দেয়। এব্যাপারে আমি থানায় হত্যা মামলা দায়ের করব।

ভৈরব নৌ- থানার ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, বিকেল ৩টায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, নিহত যুবকের ভাই সেলিম ৯ জুলাই থানায় অভিযোগ দিয়ে একটি জিডি করেছিল। আজ সন্ধ্যায় খবর পেলাম তার মরদেহ নৌ- পুলিশ নদী থেকে উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর