নাটোরে শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৪:১৬

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়াশ বাজারের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান অভিযান পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার বিয়াস ও ডাহিয়া বাজারের তিনটি দোকানে অভিযান পরিচালনা করে ৮০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা করা হয়। এসময় বিয়াস বাজারের ব্যবসায়ী আব্দুস সবুর ও সাকিল ইসলামকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে আত্রাই নদীর আনন্দনগর খাল ও ডাহিয়া বিলে অভিযান পরিচালনা করে আরও ২৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে কোর্ট মাঠে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা