ফেনীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ২৩:২৫

সংগৃহীত ছবি

ফেনীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বুধবার (১৪ জুন ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামসুল আরেফিন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. একরাম উদ্দিন, ফেনী সরকারী কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আজিম ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও আবু তালেব।

কর্মশালায় জানানো হয়, অনিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাসের কারণে দেশে অন্তত ৩৩ ভাগ মানুষ নানা রোগে আক্রান্ত হন। তন্মধ্যে ডায়াবেটিস ও হৃদরোগ দেশে সর্বগ্রাসী আকার ধারণ করছে। তাই সবাইকে নিরাপদ খাদ্য বিষয়ে জানতে হবে। খাদ্য গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা