সুইডেনে গেলো চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙ্গা আম

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০১:০৬

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার।

সোমবার (১২ জুন) বিকেলে এ জেলার নাচোলে আম চাষি মো. রফিকুল ইসলামের বাগান থেকে এক মেট্রিক টন হাড়িভাঙ্গা আম সুইডেনে রপ্তানির জন্য পাঠিয়েছেন মেসার্স এমবিবি এগ্রো নামে ফল ও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এছাড়া মঙ্গলবার আরও এক মেট্রিক টন আম রপ্তানি হবে একই দেশে। প্রতিষ্ঠানটির মালিক মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে প্রথম দফায় সাত মেট্রিক টন খিরসাপাত আম লন্ডন ও সুইডেনে রফতানি করা হয়।

নাচোলের আমচাষি রফিকুল ইসলাম জানান, নাচোলের গোলাবাড়ি ইউনিয়নের তেনবোনা এলাকায় তার নিজের ও লিজ নেওয়া মোট ৮৪০ বিঘা জমিতে আমগাছ রোপণ করেন। তিনি হাইব্রিড জাতের বারি-৪, ব্যানানা, আম্রপালি, কাটিমন ও দেশি খিরসাপাত জাতের আম চাষ করছেন এসব জমিতে।

গত বছর সীমিত পরিসরে আম রফতানি হলেও এ বছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সহযোগিতায় উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করার মাধ্যমে রপ্তানির সুযোগ পেয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর