পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের মারামারি, গ্রেপ্তার ৬   

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ মে ২০২৩, ০১:২৩

সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে সড়কের মাঝখানে গাড়ি রাখা নিয়ে তর্কের জেরে ট্রাফিক পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তি ও মারামারি হয়েছে। এতে দুই পুলিশ সদস্য ও যুবদল নেতা আহত হয়েছেন। এতে যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
গতকাল শনিবার (২৮ মে) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।  
 
গ্রেপ্তার ৬ জন হলেন- ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনামণি, যুবদলকর্মী চয়ন ইসলাম, হাবিবুর রহমান, মামুন হোসেন ও তারেক।
 
এদিকে পুলিশকে মরধরের অভিযোগে শনিবার রাতেই ছয়জনের নাম উল্লেখসহ ৪৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ জনকে রোববার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
পুলিশ জানায়, ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির সময় পুলিশের ওয়াকিটকি ভাঙচুর হয়েছে ও ক্যামেরা খোয়া গেছে। এ ছাড়াও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের টিএসআই জাহিদুর রহমান, কনস্টেবল জাহিদ হোসেন ও যুবদল নেতা জুয়েল আহত হয়েছেন।
 
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বলেন, যুবদল নেতা সোনামণি রেলগেটে রাস্তার মাঝখানে উল্টো পথে মাইক্রোবাস থামিয়ে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। এ সময় গাড়ি সরাতে বললে তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
 
তিনি আরও বলেন, একপর্যায়ে জুয়েলসহ যুবদল নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় তারা পুলিশ সদস্যদের মারপিট করে তাদের ওয়াকিটকি ভাঙচুর করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেন।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব