পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত : আইজিপি

মো. সাজ উদ্দিন, সিলেট | ১ মে ২০২৩, ০৪:৫৪

ছবি- সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব প্রদান করবে সে দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রস্তুতি পুলিশের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ প্রায় দেড়শো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতেও নির্বাচনকালে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করেছে। আগামীতেও বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

আইজিপি আজ সকালে সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেটে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের জনবল, প্রশিক্ষণ এবং সক্ষমতা রয়েছে। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নীতির আলোকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য, প্রশাসন, জনপ্রতিনিধি, জনগণ, গোয়েন্দা সংস্থাসহ সকলে মিলে আমরা একযোগে কাজ করেছি। এর ফলে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা মোকাবেলা করার প্রস্ততি এবং সক্ষমতা আমাদের রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশে পর্যটন খাত বিকশিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ গঠন করে দিয়েছেন। পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে। দেশী-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় আগামীতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বাড়ানো হবে।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এপিবিএন'র ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি ৭ এপিবিএন এবং আরআরএফ এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা