কলাপাড়ায় প্রতারণা মামলায় বিএনপি নেত্রী কারাগারে; আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ৪ এপ্রিল ২০২৩, ০১:২৪

ছবিঃ সংগৃহীত

প্রতারণার মামলায় পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের আলোচিত বিএনপি নেত্রী, একাধিক মামলার আসামি হেলেন কিলার বিউটি'র জেল হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ করেছে স্থানীয় সহ ভুক্তভোগীরা।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে আলিপুর শেখ রাসেল সেতুর উপরে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করে তার প্রতারণার শিকার ভুক্তভূগী সহ স্থানীয়রা। এসময় তারা তার কঠোর শাস্তির দাবি জানায়।

এর আগে পটুয়াখালীর জুয়েল মোল্লার দায়ের করা প্রতারণার মামলায় জামিন নামঞ্জুর করে গত ২৯ মে বিউটিকে জেলে পাঠায় আদালত।

মামলার বাদি জুয়েল মোল্লা জানান গত ৫ বছর আগে জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ ১৪ লক্ষ টাকা নেয় বিউটি পরে জমি না দিয়ে উল্টো বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখাত।

লতাচাপলীর ইউপির বাসিন্দা মজিবুর রহমান জলিল জানান ১৩ শতক জমি দেওয়ার কথা বলে একই ভাবে তার কাছ থেকে স্টাম্পে স্বাক্ষর করে নগদ ২৭ লক্ষ টাকা নেয় বিউটি। তবে এখনো তার জমি বা টাকা কোনটাই ফেরত দেয়নি সে। বর্তমানে তিনি নিরুপায় হয়ে আদালতে মামলা করেছেন টাকা উদ্ধারের জন্য।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনসার উদ্দীন মোল্লা জানান, এলাকায় এক মূর্তিমান আতঙ্কের নাম ছিলো হেলেন কিলার বিউটি। প্রতারণা করাই ছিলো তার পেশা। এছাড়াও বিএনপির ক্যাডার হিসেবেও তার খ্যাতি ছিলো এই এলাকায়। তার জেল হওয়ায় মানুষ স্বস্তি পেয়েছে বলে জানান তিনি। এবং তারা উপযুক্ত বিচারের দাবিও জানান চেয়ারম্যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর