সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১০:৪৪

সংগৃহীত ছবি

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার (২৬ মার্চ) ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে দুই পক্ষের দ্বন্দ্ব চলমান। রোববার আছরের নামাজে এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, সংঘর্ষে আহতরা স্থানীয় কৈতক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে কামরাঙ্গী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর