যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ‍্যানের সংঘর্ষে পথচারী নিহত

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২৩, ২২:২৭

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে শ্যামলী পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। 

জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১৪-৬৫৩৯) একটি কাভার্ড ভ‍্যানকে (চট্টগ্রাম মেট্রো-ট-১২-০১৪৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা